কান চলচ্চিত্র উৎসবের মার্শে দ্যু ফিল্ম-এ ১৪ মে দেখানো হবে ‘পেড় চলতা হ্যায়’ ছবিটি। পরিচালনা করেছেন দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়। ‘পেড় চলতা হ্যায়’ শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি ঝাড়খণ্ডের অরণ্যভূমি থেকে উঠে আসা এক নীরব অথচ গভীর আবেদন। এ বার সেই স্থানীয় গল্পই পৌঁছতে চলেছে বিশ্বমঞ্চে। দেবাদিত্যর কথায়, ‘‘পেড় চলতা হ্যায়’ কখনও শুধুমাত্র একটি সিনেমা হিসেবে ভাবা […]