সোমবার রাজ্য মন্ত্রিসভার বড় রদবদল, কারা পাচ্ছেন নতুন দায়িত্ব? - 24 Ghanta Bangla News
Home

সোমবার রাজ্য মন্ত্রিসভার বড় রদবদল, কারা পাচ্ছেন নতুন দায়িত্ব?

Spread the love

নতুন সরকার গঠনের এক মাস পূর্ণ হতে চললেও এখনও রাজ্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা (WB Cabinet Ministry) গঠন সম্পন্ন হয়নি। শুরুতে মাত্র পাঁচজন মন্ত্রী শপথ নিয়েছিলেন এবং তাঁদের মধ্যেই বিভিন্ন …

নতুন সরকার গঠনের এক মাস পূর্ণ হতে চললেও এখনও রাজ্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা (WB Cabinet Ministry) গঠন সম্পন্ন হয়নি। শুরুতে মাত্র পাঁচজন মন্ত্রী শপথ নিয়েছিলেন এবং তাঁদের মধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব বণ্টন করা হয়। বাকি মন্ত্রিপদ দীর্ঘদিন ধরে ফাঁকা থাকায় প্রশাসনিক স্তরে জল্পনা ও রাজনৈতিক মহলে কৌতূহল ক্রমেই বাড়ছিল। অবশেষে সেই জট কাটতে চলেছে বলে সূত্রের খবর, এবং সোমবারই রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে।

প্রথম দফায় শপথ (WB Cabinet Ministry) নেওয়া পাঁচজন মন্ত্রী হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। তাঁদের মধ্যে ইতিমধ্যেই দফতর বণ্টন সম্পন্ন হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণীসম্পদ উন্নয়ন এবং কৃষি বিপণন দফতরের দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ। অন্যদিকে, নারী ও শিশুকল্যাণ, পাশাপাশি পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পলকে। উত্তরবঙ্গ উন্নয়ন ও ক্রীড়া দফতরের দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক। (WB Cabinet Ministry) খাদ্য দফতরের দায়িত্ব অশোক কীর্তনিয়ার হাতে এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে ক্ষুদিরাম টুডুকে। তবে এতদিন পূর্ণাঙ্গ মন্ত্রিসভা না থাকায় প্রশাসনিক কাজকর্মে কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছিল বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। সেই কারণে দ্রুত মন্ত্রিসভা সম্প্রসারণের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। সূত্রের দাবি, সেই প্রক্রিয়াতেই অবশেষে অগ্রগতি হয়েছে এবং নতুন মুখ যুক্ত হতে পারে রাজ্য মন্ত্রিসভায়।

এই তালিকায় সবচেয়ে বেশি চর্চায় (WB Cabinet Ministry) রয়েছেন তাপস রায়। মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী এই বর্ষীয়ান রাজনীতিবিদ সম্প্রতি প্রোটেম স্পিকারের দায়িত্বও সামলেছেন। নতুন সরকার গঠনের পর বিধানসভায় নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করানোর দায়িত্বও তাঁর কাঁধে ছিল। স্পিকার নির্বাচন না হওয়া পর্যন্ত বিধানসভার কার্যক্রম পরিচালনা করে তিনি প্রশাসনিক অভিজ্ঞতার পরিচয় দেন। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে তাঁকে এবার মন্ত্রিত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।

এছাড়া সম্ভাব্য মন্ত্রিসভার তালিকায় আরও একাধিক পরিচিত মুখের নাম উঠে এসেছে। তাঁদের মধ্যে রয়েছেন শঙ্কর ঘোষ, রুদ্রনীল ঘোষ, শারদ্বত টুডু, প্রণত টুডু, রূপা গঙ্গোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, চন্দনা বাউড়ি, জগন্নাথ চট্টোপাধ্যায়, অশোক দিন্দা এবং সুব্রত মৈত্র। তবে কে কোন দফতরের দায়িত্ব পাবেন বা আদৌ সবাই মন্ত্রিসভায় জায়গা পাবেন কি না, তা নিয়ে এখনও পর্যন্ত সরকারি কোনো নিশ্চিত ঘোষণা হয়নি।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *