বিশ্বকাপের দল থেকে বাদ সুয়ারেজ়, চূড়ান্ত স্কোয়াড ঘোষণা উরুগুয়ের, কারা জায়গা পেলেন?
বিশ্বকাপে দেখা যাবে না লুইস সুয়ারেজ়কে
কয়েকদিন আগে বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল উরুগুয়ে। সেই দলে জায়গা হয়নি সুয়ারেজ়ের। তবে সম্প্রতি ভালো ফর্মে ছিলেন তিনি। ইন্টার মায়ামির হয়ে হ্যাটট্রিকও করেন শেষ ম্যাচে। এর পাশাপাশি জাতীয় দলে কামব্যাকের ইচ্ছা প্রকাশ করেন সুয়ারেজ়।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জাতীয় দলের কোচিং স্টাফরা জানে, উরুগুয়ের ডাক এলে লুইস সুয়ারেজ় কখনও না বলবে না। আমি নিজেই একসময় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আজও যদি জাতীয় দলের আমাকে প্রয়োজন হয়, আমি সবসময় প্রস্তুত থাকব।’