বুলডোজ়ার অভিযানে রাশ, বিধি মেনেই ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ হাইকোর্টের - 24 Ghanta Bangla News
Home

বুলডোজ়ার অভিযানে রাশ, বিধি মেনেই ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ হাইকোর্টের

Spread the love

সব পক্ষের বক্তব্য শোনার পরে আদালতের নির্দেশ, ১০ দিনের মধ্যে তদন্তকারী অফিসার, পুরসভার প্রতিনিধি ও আবেদনকারীদের প্রতিনিধিদের উপস্থিতিতে তালা খুলে প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারবেন মামলাকারীরা। তবে তদন্তের স্বার্থে যদি তদন্তকারী অফিসার মনে করেন, তা হলে সেই নথি বা জিনিস নিতে পারবেন না কেউ। সবক’টি ক্ষেত্রেই ৩০ দিনের মধ্যে সব পক্ষকে যথাযথ নোটিস দিয়ে ডেকে পুরসভাকে আইন মেনে শুনানি করে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট। তার পরে পরবর্তী পদক্ষেপ করা যাবে। তার আগে আর এই ভাবে মামলাকারীদের বিল্ডিংগুলি ভাঙার কাজে হাত দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *