বহুবার মিসক্যারেজ, চিকিৎসকেরাও হাল ছেড়ে দেন! মা হওয়ার আগে কঠিন লড়াই নিয়ে অকপট দেবিনা
অভিনেতার কথায়, ‘আমাদের বিয়ের ১০-১১ বছর পর সন্তান হয়েছে। বহুবার গর্ভপাত হয়েছে, অনেক চেষ্টা করেছি। এমনও সময় এসেছে যখন ডাক্তাররা বলেছিলেন, আর কিছুই সম্ভব নয়। কিন্তু এত বছরের অপেক্ষার পরে আজ আমাদের দু’টি ছোট্ট মেয়ে রয়েছে।’ এই কথাগুলো বলতে বলতেই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।