ঝালদায় সেই বাইপাস, বাস স্ট্যান্ড হবে কবে? প্রশ্ন বাসিন্দাদের - 24 Ghanta Bangla News
Home

ঝালদায় সেই বাইপাস, বাস স্ট্যান্ড হবে কবে? প্রশ্ন বাসিন্দাদের

Spread the love

শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরিমল দাস, মণীন্দ্র কর্মকার জানাচ্ছেন, যাতায়াতের পথ সংকীর্ণ হওয়ায় যানজট নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। যে কোনও মুহূর্তে দুর্ঘটনা হওয়াও অস্বাভাবিক নয়। এর থেকে শহরের লোককে বাঁচাতে দরকার একটি বাইপাসের। পুরুলিয়া শহরের বাসিন্দা অরূপ গোস্বামী বলছিলেন, ‘পুরুলিয়া থেকে ১১০ কিলোমিটার দূরে রাঁচি। চিকিৎসা–সহ ব্যাবসা সংক্রান্ত কাজে প্রতিদিন বহু মানুষকে সেখানে যেতে হয়। ঝালদার যানজট আমাদের কাছে বিভীষিকা। একটা বাইপাস হলে এই সমস্যা থেকে মুক্তি মিলবে।’

জয়পুর এলাকার বাসিন্দা দিলীপ মাহাতো আবার বলছেন, ‘ঝালদা পুরসভার কাছে রাস্তার উপরে দাঁড়ায় বাস। এটিই আমাদের বাস স্ট্যান্ড। না–আছে প্রতীক্ষালয়, না–আছে শৌচাগার। তার উপরে রাস্তার উপরে বাস দাঁড়ায় বলে যানজট আরও দীর্ঘ হয়। তাই একটা বাইপাসের সঙ্গে বাস স্ট্যান্ডও দরকার।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *