গটআপ শব্দে আপত্তি বামের, সভা ছাড়ল পদ্ম - 24 Ghanta Bangla News
Home

গটআপ শব্দে আপত্তি বামের, সভা ছাড়ল পদ্ম

Spread the love

ঘটনা হলো, সিপিএম কাউন্সিলার শরদিন্দু চক্রবর্তী মোশন এনে দাবি করেছিলেন, শিলিগুড়ির বাগরাকোট ফ্লাইওভারটি তৈরির সবুজ সঙ্কেত মিললেও ২০০৮ থেকে এই ফ্লাইওভারের জন্য আপ্রাণ চেষ্টা করেছে বামেরাই। পরে তৃণমূল সরকার গঠনের পরে তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা বর্তমান মেয়রও আপ্রাণ চেষ্টা করেন। বিজেপির দাবি, বাম কিংবা তৃণমূল যত চেষ্টাই করুন না কেন, তাঁরা রাজ্যে ক্ষমতায় আসার পরেই বাগরাকোট ফ্লাইওভার তৈরির সবুজ সঙ্কেত মিলেছে। মোশনে সচেতন ভাবেই বিজেপির নাম উল্লেখ করা হয়নি। এমনকী, বিজেপির এই উদ্যোগের জন্য ধন্যবাদও জানানো হয়নি। বিরোধী দলনেতা অমিত জৈন পুরসভায় বাম-তৃণমূলের ‘গটআপ’ চলছে বলায় তেড়েফুঁড়ে প্রতিবাদ জানান সিপিএম কাউন্সিলার। তাঁর দাবি, ‘গটআপ’ শব্দটি অসাংবিধানিক। পুরসভায় এ দিনের চেয়ারম্যান সঞ্জয় শর্মাও বিরোধী দলনেতাকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘আপনি পৃথক ভাবে বিজেপিকে ধন্যবাদ জানিয়ে কেন মোশন আনলেন না!’ এই পরিস্থিতিতে ক্ষিপ্ত হয়ে সভা ছেড়ে বার হয়ে যান অমিত। পিছন পিছন হাঁটা দেন বাদবাকি চার বিজেপি কাউন্সিলারও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *