অসুস্থ খগেশ্বর রায়কে দেখতে বাড়িতে বিজেপি বিধায়ক দীনেশ সরকার - 24 Ghanta Bangla News
Home

অসুস্থ খগেশ্বর রায়কে দেখতে বাড়িতে বিজেপি বিধায়ক দীনেশ সরকার

Spread the love

অসুস্থ প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায়ের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজেপি বিধায়ক দীনেশ সরকার। এলাকার উন্নয়ন নিয়েও দু’জনের মধ্যে আলোচনা হয়।

পারমিতা রায়, শিলিগুড়ি: রাজগঞ্জের চারবারের প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায়ের (Khageswar Roy) অসুস্থতার খবর পেয়ে তাঁর বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন রাজগঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক দীনেশ সরকার (Dinesh Sarkar)। শুক্রবার রাজগঞ্জে খগেশ্বর রায়ের বাসভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

সাক্ষাৎকালে দীর্ঘ সময় ধরে বিভিন্ন বিষয় নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয় বলে জানা গিয়েছে। খগেশ্বর রায়ের শারীরিক সুস্থতা কামনার পাশাপাশি রাজগঞ্জের সামগ্রিক উন্নয়ন, এলাকার প্রয়োজনীয় পরিকাঠামো এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়েছে।

উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্বও

এদিন দীনেশ সরকারের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তপন রায় (Tapan Roy) এবং মালবিকা রায় (Madhabi Roy)।

“এলাকার উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে”

প্রাক্তন তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় বলেন, “দীনেশ সরকার আমার দীর্ঘদিনের পরিচিত। তিনি সৌজন্যমূলকভাবে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এলাকার উন্নয়ন ও মানুষের স্বার্থে কী কী কাজ করা প্রয়োজন, তা নিয়েও আমাদের আলোচনা হয়েছে।”

অন্যদিকে দীনেশ সরকার বলেন, “খগেশ্বর রায়ের অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে এসেছিলাম। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং এলাকার বিষয়ে জ্ঞান রাজগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এলাকার উন্নয়নের স্বার্থে তাঁর পরামর্শ নেওয়া হবে।”

ইতিবাচক বার্তা দেখছেন স্থানীয়রা

রাজনৈতিকভাবে ভিন্ন মতাদর্শের দুই নেতার এই সৌজন্য সাক্ষাৎকে ইতিবাচক হিসেবেই দেখছেন এলাকার বাসিন্দাদের একাংশ। স্থানীয়দের মতে, রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা হওয়া রাজগঞ্জের জন্য ভালো বার্তা বহন করছে।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *