শাহরুখ,আলিয়াকে ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন করণ! অবশেষে জানালেন কারণ - 24 Ghanta Bangla News
Home

শাহরুখ,আলিয়াকে ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন করণ! অবশেষে জানালেন কারণ

Spread the love

আচমকাই ইনস্টাগ্রামে একের পর এক তারকাকে আনফলো করে দেন করণ জোহর। সেই তালিকায় রয়েছেন শাহরুখ খান, আলিয়া ভাট, অনন্যা পাণ্ডে, করিনা কাপুর খান, মনীশ মালহোত্রা-সহ আরও অনেকে। আর তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় হঠাৎই নজরে আসে, করণ জোহরের ‘ফলোয়িং’ তালিকা থেকে গায়েব বলিউডের অনেকে। শুধু শাহরুখ বা আলিয়াই নন, তালিকায় ছিলেন কার্তিক আরিয়ান, মালাইকা অরোরা, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা-ও। তবে আশ্চর্যের বিষয়, এখনও তিনি ফলো করছেন প্রিয়াঙ্কা চোপড়া-কে। এই বিষয়টিই আরও বেশি কৌতূহল বাড়িয়েছে।

বর্তমানে ইনস্টাগ্রামে করণের ফলোয়ার সংখ্যা প্রায় ১৭.৫ মিলিয়ন। অথচ তিনি নিজে ফলো করছেন মাত্র ৭৮ জনকে। সেই তালিকা থেকে একের পর এক তারকার নাম বাদ পড়তেই শুরু হয় নানা জল্পনা। অনেকেই মনে করতে শুরু করেন, বলিউডে কি তবে নতুন কোনও মনোমালিন্য তৈরি হয়েছে? বিশেষ করে শাহরুখ ও আলিয়ার সঙ্গে করণের দীর্ঘ দিনের ব্যক্তিগত সম্পর্ক। ফলে শাহরুখ-আলিয়াকেও কেন আনফলো করলেন করণ, তা নিয়েই উঠছে প্রশ্ন। তবে কি সম্পর্কের অবনতি ঘটেছে? এমন অনুমানও করছেন অনেকে।

সমস্ত জল্পনায় জল ঢেলে নিজেই মুখ খুললেন করণ জোহর। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘পুরোটাই ‘ডিজিটাল ডিটক্স’-এর অংশ। সোশ্যাল মিডিয়ায় সময় ও এনার্জি কম খরচ করার জন্যই সকলকে আনফলো করছে।’ করণের ব্যাখ্যার পরেও জল্পনা থামছে না। শাহরুখের সঙ্গে করণের বন্ধুত্ব বহু বছরের। তাঁর পরিচালিত একাধিক ছবিতে কাজ করেছেন কিং খান। এমনকি কফি উইথ করণ-এর অতিথিও ছিলেন শাহরুখ।

অন্যদিকে, আলিয়ার কেরিয়ারে করণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর প্রযোজনা সংস্থার হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন আলিয়া। তবে করণ স্পষ্ট করেছেন, এই সিদ্ধান্তের পিছনে কোনও ব্যক্তিগত সমস্যা নেই। তিনি শুধু সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা দূরে থাকতে চাইছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *