ভারতের আমে বিষ! রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করল জাপান
প্রসঙ্গত, ভারত বিশ্বের সবচেয়ে বড় আম উৎপাদনকারী দেশ। বছরে প্রায় ২৮ মিলিয়ন মেট্রিক টন আম রপ্তানি করে ভারত। জানা গিয়েছে, এখান থেকে মূলত আলফানসো, কেশর, ল্যাংড়া এবং বাঙ্গানাপল্লি জাতের আম জাপানে রপ্তানি করা হত। যদিও জাপানের বাজার খুব বড় নয়, তবুও এটি একটি প্রিমিয়াম বাজার হিসেবে পরিচিত। ফলে এই নিষেধাজ্ঞা রপ্তানিকারকদের জন্য আর্থিকভাবে বড় ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে এপ্রিল থেকে জুন পর্যন্ত আম রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ঠিক তখনই পড়ল কোপ।