চিতাবাঘের এআই ছবির ছড়াছড়ি, গ্রামে আতঙ্ক, টিম গঠন বন দপ্তরের - 24 Ghanta Bangla News
Home

চিতাবাঘের এআই ছবির ছড়াছড়ি, গ্রামে আতঙ্ক, টিম গঠন বন দপ্তরের

Spread the love

এই সময়, কোচবিহার: দু’সপ্তাহ আগে চিতাবাঘের আক্রমণে জখম হয়েছিলেন দু’জন। তার পরে বনকর্মীরা কোচবিহার–১ ব্লকের পানিশালা গ্রামে গিয়ে ট্র্যাঙ্কুলাইজ় করে চিতাবাঘটিকে কাবুও করেন। অসুস্থ হয়ে যাওয়ায় সে দিন রাতেই অবশ্য চিতাবাঘের মৃত্যু হয়। কিন্তু হঠাৎ করে সেই চিতা আবার এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)–এর দৌলতে বেঁচে উঠেছে। ঘুরেও বেড়াচ্ছে গ্রামে গ্রামে। কখনও বাড়ির ছাদে, কখনও বা গাছের মগডালে ঘুরে বেড়াচ্ছে। ভিডিয়োয় লেপার্ডের পায়ের ছাপ যে এআই–এর কারিকুরি, সরল গ্রামবাসীরা তা বুঝতে না পেরে আতঙ্কিত হয়ে পড়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *