মুখশুদ্ধির নামে রোজ বিষ খাচ্ছেন না তো? বাজারে মিলল কেমিক্যাল মেশানো ‘ভেজাল মৌরি’
মৌরি চেনার সহজ উপায়:
বাজার থেকে মৌরি কেনার সময় কিংবা রেস্তোরাঁয় খাওয়ার পর কোন কোন বিষয়ে নজর রাখলে আপনি ভেজালের হাত থেকে বাঁচতে পারবেন, তার কিছু সহজ গাইডলাইন দিয়েছেন বিশেষজ্ঞরা।
১. অস্বাভাবিক উজ্জ্বল রং: যদি দেখেন মৌরির দানাগুলো অতিরিক্ত চকচকে, উজ্জ্বল বা একদম নিখুঁত সবুজ রঙের, তা হলে ধরে নিতে হবে ‘ডাল মে কুছ কালা হ্যায়’! প্রাকৃতিক মৌরির রং সবসময় কিছুটা হালকা, অনুজ্জ্বল হয়।
২. হাত বা টিস্যু পেপার পরীক্ষা: অল্প কিছু মৌরি নিয়ে হাতের তালুতে কিছুক্ষণ ঘষুন, কিংবা একটি ভেজা সাদা টিস্যু পেপারের ওপর রাখুন। যদি দেখেন হাতে বা টিস্যু পেপারে সবুজ রং লেগে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন।
৩. গন্ধ পরীক্ষা: আসল মৌরি মুখে দিলে বা নাকে শুঁকলে একটা মিষ্টি ও প্রাকৃতিক সুবাস পাওয়া যায়। কিন্তু কেমিক্যাল মেশানো মৌরি থেকে এক ধরণের কড়া রাসায়নিক বা ওষুধের মতো গন্ধ (Chemical Odor) পাওয়া যায়।
৪. লুজ় প্রোডাক্ট এড়িয়ে চলুন: রাস্তাঘাটে বা খোলা হাটে সস্তায় বিক্রি হওয়া মৌরি কেনা বন্ধ করুন। সবসময় ভালো ব্র্যান্ডের সিলড প্যাকেট, যাতে স্পষ্ট FSSAI লাইসেন্স নম্বর ও লেবেলিং রয়েছে, তা দেখে কিনুন।