বন্ধু, সহকর্মীদের চোখে অনীক দত্ত প্রতিবাদী, দৃঢ়চেতা ও অনন্য নির্মাতা
বুধবার দুপুরটা অন্যদিনের থেকে একেবারে আলাদা। হঠাৎ প্রয়াত পরিচালক অনীক দত্ত। খবরের আকস্মিতায় শোকস্তদ্ধ তাঁর কাছের মানুষরা। পরিচালকের বন্ধু, নামী সঙ্গীত পরিচালক, যিনি তাঁর বেশ কয়েকটি ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন, তিনি বলেন, ‘আমি অনীকের বন্ধু হিসেবে কথা বলছি। তাই আমার নাম উল্লেখ করবেন না। ধরে নিন, আমি ওঁর সব বন্ধুর প্রতিনিধি। এই ক্ষতি আমার পারিবারিক ক্ষতি। আমরা মিছিলের বন্ধু। কৈশোর থেকে আমাদের বন্ধুত্ব। তাই ওঁকে নিয়ে কিছু বলার মতো অবস্থায় নেই। অনীকের একটা ‘অরা’ ছিল। যা ছোট-বড় সবাইকে প্রভাবিত করত। যাঁরা ওঁর সঙ্গে কাজ করেছেন, ওঁর এই উপস্থিতিটা বুঝতে পেরেছিলেন।’