‘বড় চমক নিয়েই...’, আদৃতের সঙ্গে হয়েছিল লুক সেট, তবু কেন ধারাবাহিক থেকে সরলেন সুস্মিতা? - 24 Ghanta Bangla News
Home

‘বড় চমক নিয়েই…’, আদৃতের সঙ্গে হয়েছিল লুক সেট, তবু কেন ধারাবাহিক থেকে সরলেন সুস্মিতা?

Spread the love

ইন্ডাস্ট্রিতে সাহেব-সুস্মিতা জুটি বহু বছর ধরেই সুপারহিট। দর্শকও তাঁদের বরাবরই একসঙ্গে দেখতে মুখিয়ে থাকে। তবে কিছু দিন আগে শোনা গিয়েছিল আদৃত রায়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। লুক সেট থেকে অনেক কিছু ঠিকও হয়ে গিয়েছিল। তার পরেও নাকি ধারাবাহিক থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন সুস্মিতা।

এ প্রসঙ্গে ‘এই সময় অনলাইন’কে সুস্মিতা বলেন, ‘ধারাবাহিকে থাকছি না এটা একেবারেই সঠিক। তবে এই বিষয়টা নিয়ে এখনই কিছু বলতে চাই না। তবে এটুকু বলতে চাই একটু নিজেকে সময় দিতে চাইছি। যাতে ঠিকমতো ভাবনাচিন্তা করেই কোনও সিদ্ধান্ত নিতে পারি।’

শুধু তাই নয়, সুস্মিতা আরও বলেন, ‘একটা ধারাবাহিক থেকে সরলেও, এর পরে যখনই আসব বড় কোনও চমক দিয়েই আসব।’ এই মুহূর্তে ‘কুহেলি’ ওয়েব সিরিজ়ে দেখা যাচ্ছে সুস্মিতাকে। তবে কি নতুন কোনও সিরিজ়ে আবার দেখা যাবে তাঁকে। আর সেই কারণেই কি মেগার চাপ থেকে দূরে থাকতে চাইলেন অভিনেত্রী? যদিও এ ব্যাপারে স্পিকটি নট তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *