নাম বাদ মানেই নাগরিকত্ব খারিজ হয়ে যাওয়া নয় - 24 Ghanta Bangla News
Home

নাম বাদ মানেই নাগরিকত্ব খারিজ হয়ে যাওয়া নয়

Spread the love

বিহারে ‘সার’–এর সময়ে ১১টি নথির যে কোনও একটি দেখানো বাধ্যতামূলক করা হয়েছিল প্রথমে। পরে আদালতের নির্দেশে আধার কার্ডকে একটি নথি হিসেবে শর্তসাপেক্ষে যুক্ত করা হয়। এ দিন আদালত জানিয়েছে, ভোটার তালিকায় নাম রাখার জন্য কী কী নথি প্রয়োজন, তা ঠিক করার এক্তিয়ার রয়েছে কমিশনের। একজন ভোটারকে ভোটার তালিকায় রাখা হবে কি না, তা ঠিক করতে পারে কমিশনই। শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এ দেশের ভোটার হতে পারেন বলে আদালতে জানিয়েছিল কমিশন। কিন্তু নাগরিকত্ব যাচাইয়ের অধিকার আদৌ কমিশনের আছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন আবেদনকারীরা। এ দিন আদালত জানিয়েছে, নাগরিকত্ব যাচাইয়ের দায়িত্ব কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকের। তবে ভোটার তালিকায় নাম রাখার জন্য কেউ নাগরিক কি না, তা দেখতে পারে কমিশন। বেঞ্চের বক্তব্য, ‘যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, সেই তালিকা সংশ্লিষ্ট মন্ত্রক যেমন— কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা বিদেশ মন্ত্রকের কাছে কমিশনকে পাঠাতে হবে চার সপ্তাহের মধ্যে। সেই নামগুলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারত সরকার।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *