West Bengal News LIVE Update: টাকা গুনতে হিমশিম অবস্থা! রাতভর চলল গণনা, TMC নেতার পাটক্ষেত থেকে উদ্ধার ২ কোটি-কোটি টাকা

আর রেইড রোড নয়। এবার ব্রিগেডে পালিত হবে ইদ। সেই নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই মতো ব্রিগেডে পালিত হচ্ছে ইদ। সেখানেই নামাজ শুরু হয়েছে।
অপরদিকে, আজ মায়াপুরের ইস্কন মন্দিরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল এগারোটায় সেখানে যাবেন তিনি। পুজো করবেন গোশালায়। তাঁর সফর ঘিরে তৎপরতা তুঙ্গে। এরপর মুখ্যমন্ত্রী মায়াপুর থেকে ফিরে ডুমুরজলা থেকে কোলাঘাট যাবেন। সেখান থেকে কাঁথি।
এদিকে সরকারের পালাবদল হতেই দেখা যাচ্ছে তৃণমূলের বহু তাবড় নেতা-সাংসদরা মুখিয়ে রয়েছেন বিজেপিতে যোগদানের জন্য়। কেউ কেউ পূর্বের দলের উপর ক্ষোভ উগরে দিয়েছেন। এই পরিস্থিতিতে আজ বঙ্গ রাজনীতির জল কোনদিকে গড়ায় আপাতত সেই দিকেই থাকবে সারাদিনের নজর।