Kalyan-Kakali: সংসদে 'গালিগালাজ', কল্যাণের বিরুদ্ধে এবার স্পিকারের কাছে অভিযোগ কাকলির | TMC MP Kakoli Ghosh Dastidar Complains Against Kalyan Banerjee to Lok Sabha Speaker - 24 Ghanta Bangla News
Home

Kalyan-Kakali: সংসদে ‘গালিগালাজ’, কল্যাণের বিরুদ্ধে এবার স্পিকারের কাছে অভিযোগ কাকলির | TMC MP Kakoli Ghosh Dastidar Complains Against Kalyan Banerjee to Lok Sabha Speaker

Spread the love

নয়া দিল্লি: কল্যাণ-কাকলির তরজা তুঙ্গে। প্রথমে সোশ্যাল মিডিয়া, তারপর প্রকাশ্যে একে অপরকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। এবার লোকসভা পর্যন্ত পৌঁছে গেল দুই সাংসদের তরজা। নিজেরই দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ করলেন কাকলি ঘোষ দস্তিদার। কল্যাণের বিরুদ্ধে গালিগালাজের অভিযোগ তুলেছেন তিনি। কাকলির অভিযোগ, সংসদের ভিতরে আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে স্পিকার যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন, সেই বিষয়ে আবেদন করেছেন কাকলি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, এটা আসলে আফটারশক।

লোকসভার মুখ্য সচেতন পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকে বেসুরো কাকলি ঘোষ দস্তিদার। তাঁর বদলে মুখ্য সচেতক করা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তারপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অসন্তোষ প্রকাশ করেন। তারপরই তাঁর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় কেন্দ্রের তরফে। শুধু তাই নয়, বিভিন্ন মাধ্যমে তৃণমূলের ‘দুর্নীতি’ নিয়ে সরব হচ্ছেন কাকলি। ইতিমধ্যেই দলের একাধিক পদ থেকে ইস্তফা দিয়েছেন। সম্প্রতি মুখ খোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। মহিলা সাংসদদের হেনস্থার অভিযোগ তুলেছেন কল্যাণের বিরুদ্ধে। গালিগালাজেরও অভিযোগ তোলেন। কিন্তু, পাল্টা কল্যাণের অভিযোগ, কাকলির মুখেই শোনা যায় কু-কথা। এবার ওই একই অভিযোগ তুলে স্পিকারের কাছে দ্বারস্থ হলেন কাকলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *