শুক্রের নক্ষত্রে চাঁদ, ভাগ্যোদয় হবে ৪ রাশির, টাকা-প্রেমে জীবন ভরবে কাদের? - 24 Ghanta Bangla News
Home

শুক্রের নক্ষত্রে চাঁদ, ভাগ্যোদয় হবে ৪ রাশির, টাকা-প্রেমে জীবন ভরবে কাদের?

Spread the love

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র সুখ, বিলাসিতা, প্রেমের প্রতীক। আজ বুধবার ২৭ মে সন্ধ্যা ৬:৫৯ মিনিটে মন ও আবেগের কারক গ্রহ চাঁদ সেই রাশিতেই প্রবেশ করবে। ৩০ মে পর্যন্ত ওই স্থানেই থাকবে। যার ফলে মূলত চার রাশির জাতকরা বিশেষ ভাবে লাভবান হবেন। কাদের ভাগ্য খুলবে?

কর্কট রাশি

Cancer Zodiac
কর্কট রাশি

তুলা রাশিতে চাঁদের প্রবেশ কর্কট রাশির জাতকদের জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে। পরিবারের মধ্যে থাকা দীর্ঘ দিনের কোনও তিক্ততা, ঝগড়া বা অশান্তির শেষ হতে পারে। স্থাবর সম্পত্তি বাড়তে পারে বা সেই সংক্রান্ত কোনও কাজ করলে লাভবান হতে পারেন। জাতকদের মায়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। আর্থিক লাভেরও সম্ভাবনা রয়েছে। তবে খরচ বাড়তে পারে, তাই সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।

কন্যা রাশি

Virgo Zodiac
কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের জন্য তুলা রাশিতে চাঁদের গোচর বিশেষ শুভ ফল বয়ে আনবে। সুখ, সমৃদ্ধি এবং আয় বৃদ্ধি পাবে, ফলে মানসিক শান্তিও বজায় থাকবে। পৈতৃক সম্পত্তি থেকেও বিশেষ লাভের সম্ভাবনা রয়েছে। নতুন কারও সঙ্গে আলাপ উল্লেখযোগ্য সুবিধা দিতে পারে। অদূর ভবিষ্যতে বড় কোনও বিষয়ে আপনার পরিবারের সমর্থনের প্রয়োজন হতে পারে। যার পথ এখন প্রশস্ত হতে পারে।

তুলা রাশি

Libra Zodiac
তুলা রাশি

তুলা রাশির জাতকদের জন্য চাঁদের গোচর বিশেষ ভাবে শুভ প্রমাণিত হবে। কর্মক্ষেত্রের কাজ আরও সহজ হতে পারে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। আপনার মন শান্ত থাকবে এবং যে কোনও বড় দুশ্চিন্তার সমাধান হবে। জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর হবে, যা তাঁদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে সাহায্য করবে।

মীন রাশি

Pisces Zodiac
মীন রাশি

এই চাঁদের গোচর মীন রাশির জন্য লাভের দ্বার খুলে দেবে। কর্মজীবনে উন্নতির নতুন সুযোগ পেতে পারেন। ব্যবসা সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ চুক্তি ফাইনাল হতে পারে। পুরোনো সম্পর্কের উন্নতি ঘটবে। ব্যবসার কারণে দীর্ঘ ভ্রমণে যেতে হতে পারে। নিজের কাজে বন্ধু এবং পরিচিতদের থেকে সমর্থন পাবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *