বুধে যোগ দিচ্ছেন আরও দুই, ইউনিটি কাপের চূড়ান্ত স্কোয়াডে থাকলেন কারা? - 24 Ghanta Bangla News
Home

বুধে যোগ দিচ্ছেন আরও দুই, ইউনিটি কাপের চূড়ান্ত স্কোয়াডে থাকলেন কারা?

Spread the love

জ্যামাইকার বিরুদ্ধে ইউনিটি কাপ ম্যাচের আগে চূড়ান্ত দল ঘোষণা করল ভারত। শেষ মুহূর্তে স্কোয়াডে যোগ দিলেন মহম্মদ শানন ও বিক্রমপ্রতাপ সিং।

সায়ন সেনগুপ্ত, কলকাতা:  সূচি অনুযায়ী আগামীকাল ভারতীয় সময় রাত বারোটায় ইউনিটি কাপের ম্যাচে নামবে খালিদ জামিলের ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ রয়েছে শক্তিশালী জ্যামাইকা দল। বর্তমান ফিফা তালিকা অনুযায়ী ভারতের তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে এই দল। কাজেই তাঁদের পরাজিত করা যে সহজ হবে না সেটা ভালো মতোই জানেন ভারতীয় দলের কোচ। সেইমতো অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন তিনি। বিশেষ করে এবারের ইন্ডিয়ান সুপার লিগে দাপিয়ে খেলা ফুটবলারদের দিকে ও বিশেষ নজর দিয়েছেন কোচ। তবে পরবর্তীতে মোহনবাগান সুপার জায়ান্ট তাঁদের দলের ফুটবলারদের ফিরে আসার নির্দেশ দিতেই শোরগোল পড়ে যায় সর্বত্র।

আরও পড়ুন: বাংলার কোচ ফের লক্ষ্মীরতন, সফলতা সত্ত্বেও ব্রাত্য সৌরাশিস লাহিড়ী

যদিও পরবর্তীতে আরও বেশকিছু ফুটবলারদের ডেকে পাঠানো হয়। অবশেষে ম্যাচের আগে নিজেদের পূর্নাঙ্গ স্কোয়াড ঘোষণা করে ভারত। যেখানে গোলরক্ষক হিসেবে থাকছেন গুরপ্রীত সিং সান্ধু, হৃত্বিক তিওয়ারি, অ্যালবিনো গোমস। ডিফেন্ডারদের মধ্যে রয়েছেন রাহুল ভেকে, নিখিল পূজারি, নিখিল বার্লা,
রোশন সিং, সন্দেশ ঝিঙ্গান, আকাশ মিশ্রা, পরমভীর এবং বিজয় ভার্গিস। মাঝমাঠের ফুটবলারদের মধ্যে রয়েছেন জিকসন সিং, ম্যাকার্টন নিক্সন, রিকি সবং এবং নৌফল পিএন‌।

আরও পড়ুন: ইউনিটি কাপের অভিযান শুরু করার আগে কী বললেন খালিদ?

ফরোয়ার্ডের মধ্যে রয়েছেন রায়ান উইলিয়ামস, এডমুন্ড লালরিন্ডিকা, লালিয়ানজুয়ালা ছাংতে, মহম্মদ শানন, রহিম আলি, ফারুক চৌধুরী, বিক্রমপ্রতাপ সিং। যার মধ্যে আজ ই যোগ দিয়েছেন মহম্মদ শানন ও বিক্রম প্রতাপ। এবার এই ম্যাচের দিকে নজর থাকবে সকলের।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *