প্রেমে দূরত্ব, ব্যবসায় লস— কোষ্ঠীতে বুধ দোষ থাকলে আর কী কী ঘটে? কী ভাবে মুক্তি পাবেন?
বুধ দোষ কাটাবেন কী ভাবে?
বুধ মন্ত্র জপ করুন
বুধ গ্রহকে শক্তিশালী করতে ‘বুং বুধায় নমঃ’ মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশেষ করে বুধবার এই মন্ত্র ১০৮ বার জপ করলে ইতিবাচক ফল পাওয়া যায় বলেই বিশ্বাস।
সবুজ রঙের ব্যবহার বাড়ান
সবুজ রং বুধ গ্রহের প্রতীক হিসেবে ধরা হয়। তাই বুধবার সবুজ পোশাক পরা, সবুজ শাকসব্জি খাওয়া বা সবুজ রঙের রুমাল সঙ্গে রাখা শুভ বলে মনে করা হয়। এছাড়া সবুজ বস্ত্র বা সবুজ জিনিস দান করাও উপকারী।
দান ও অন্যান্য প্রতিকার
বুধবার মন্দিরে দুধ ও চাল দান করা শুভ। গোরুকে ঘাস খাওয়ানো বা গোশালায় ঘাস দান করলেও বুধের শুভ প্রভাব বাড়ে বলে মনে করা হয়। এছাড়া রুপোর গ্লাসে জল পান করা, গলায় রুপোর চেন বা তামার মুদ্রা ধারণ করাও উপকারী বলে বিশ্বাস।