চাকরিপ্রার্থীদের জন্য বিগ আপডেট! ওবিসি কোটা ৭% করে নতুন রোস্টার রাজ্যের - 24 Ghanta Bangla News
Home

চাকরিপ্রার্থীদের জন্য বিগ আপডেট! ওবিসি কোটা ৭% করে নতুন রোস্টার রাজ্যের

Spread the love

কলকাতা: বাংলায় নতুন জমানা শুরু হতেই সরকারি চাকরির খোলনলচে বদলে দেওয়ার প্রক্রিয়া গতি পেল। পূর্বতন সরকারের ওবিসি (OBC) সংরক্ষণ সংক্রান্ত আগের সমস্ত বিজ্ঞপ্তি আস্তাকুঁড়ে ফেলে দিয়ে সোমবার এক …

কলকাতা: বাংলায় নতুন জমানা শুরু হতেই সরকারি চাকরির খোলনলচে বদলে দেওয়ার প্রক্রিয়া গতি পেল। পূর্বতন সরকারের ওবিসি (OBC) সংরক্ষণ সংক্রান্ত আগের সমস্ত বিজ্ঞপ্তি আস্তাকুঁড়ে ফেলে দিয়ে সোমবার এক যুগান্তকারী নির্দেশিকা জারি করল বর্তমান রাজ্য সরকার। শ্রম দফতরের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এখন থেকে রাজ্যের সরকারি চাকরিতে ওবিসি সংরক্ষণ সুনির্দিষ্টভাবে ৭ শতাংশ কার্যকর করা হচ্ছে। আর এই নতুন সমীকরণকে বজায় রেখেই রাজ্য সরকারি চাকরির জন্য তৈরি করা হয়েছে একটি সম্পূর্ণ নতুন ‘১০০ পয়েন্ট রোস্টার’ (100-Point Roster)। (West Bengal OBC Reservation)

সোমবার কলকাতা গেজেটে এই মেগা নির্দেশিকা প্রকাশিত হওয়ার পরই রাজ্যজুড়ে জোর চর্চা শুরু হয়েছে। নতুন এই রোস্টার ব্যবস্থা রাজ্যের সমস্ত সরকারি দফতর, রাষ্ট্রায়ত্ত নিগম, পুরসভা-পঞ্চায়েতের মতো স্থানীয় স্বশাসিত সংস্থা এবং রাজ্য সরকার নিয়ন্ত্রিত সমস্ত প্রশাসনিক ও শিক্ষা প্রতিষ্ঠানে অবিলম্বে প্রযোজ্য হবে।

সোমবারের গেজেট নোটিফিকেশনে তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC), অর্থনৈতিকভাবে অনগ্রসর উচ্চবর্ণ (EWS), প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষণের একটি নিখুঁত বিন্যাস স্পষ্ট করা হয়েছে৷

নতুন ১০০ পয়েন্টের ছক বা রোস্টার অনুযায়ী, যেকোনো সরকারি নিয়োগের ক্ষেত্রে একদম ১ নম্বর শূন্যপদটি অবধারিতভাবে সংরক্ষিত থাকবে SC প্রার্থীদের জন্য। ২ নম্বর পদের পর ৩ নম্বর আসনটি বরাদ্দ করা হয়েছে উচ্চবর্ণের আর্থিক অনগ্রসর (EWS) প্রার্থীদের জন্য এবং ৪ নম্বর পদটি পাবেন ST প্রার্থীরা।

এবারের বিজ্ঞপ্তিতে গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ পদের চাকরিতে প্রাক্তন সেনাকর্মীদের (Ex-Servicemen) জন্য নির্দিষ্ট রোস্টার পয়েন্টে চাকরি নিশ্চিত করা একপ্রকার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া প্রতিবন্ধী কোটার জন্য পুরো রোস্টারে ৪টি আসন সংরক্ষিত থাকছে।

খেলোয়াড়দের কোটা: বাংলার কৃতী ক্রীড়াবিদদের বা স্পোর্টসপার্সনদের জন্য এই নতুন রোস্টারের ৩৩ এবং ৬৬ নম্বর পয়েন্ট দুটি বিশেষভাবে তুলে রাখা হয়েছে।

আইনি জট কাটানোর দাবি নবান্নের

শ্রম দফতরের এই নয়া নির্দেশিকায় সাফ জানানো হয়েছে, ওবিসি সংরক্ষণ ৭ শতাংশ করা হলেও বিদ্যমান তফশিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণের যে নির্দিষ্ট শতাংশ রয়েছে, তাতে কোনোভাবেই কাটছাঁট করা যাবে না। এই নিয়ম কার্যকর হওয়ার সাথে সাথেই আগের সরকারের জমানার এই সংক্রান্ত সমস্ত বিজ্ঞপ্তি আইনিভাবে বাতিল বলে গণ্য হবে। নতুন সরকারের দাবি, বিগত জমানায় ওবিসি সংরক্ষণ ও নিয়োগ নিয়ে যে অস্বচ্ছতা এবং আইনি জট তৈরি হয়েছিল, এই নতুন ভারসাম্যযুক্ত রোস্টারের ফলে সেই মেঘ কেটে যাবে এবং মেধার ভিত্তিতে সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালানো সম্ভব হবে।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *