নথি পোড়ানোর অভিযোগ, গ্রেপ্তার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান - 24 Ghanta Bangla News
Home

নথি পোড়ানোর অভিযোগ, গ্রেপ্তার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

Spread the love

গ্রেপ্তার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাদুড়িয়ায় একটি নির্জন বাগান বাড়ি থেকে বহু সরকারি ত্রিপল উদ্ধার এবং বান্ডিল বান্ডিল নথি পোড়ানোর প্রমাণ আসে পুলিশের হাতে। তার পরেই এই গ্রেপ্তার। মঙ্গলবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ির পাশেই পার্টি অফিস এবং বাগান বাড়ি থেকে রবিবার রাতে ত্রিপল ও পোড়া নথি উদ্ধার হয় বলে খবর।

এলাকার লোকজনের অভিযোগ, পার্টি অফিস থেকে ভ্যানে করে বহু ত্রিপল, লাঠি অন্যত্র সরিয়ে নিয়ে যান দীপঙ্কর ভট্টাচার্য ও তৃণমূলের কর্মী সমর্থকরা। পার্টি অফিসের সামনে বান্ডিল বান্ডিল নথি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। রবিবার গভীর রাতের এই ঘটনা থানায় জানানো হলে বাদুড়িয়া থানার পুলিশ যায়।

পুলিশকে দেখে পালিয়ে যান অভিযুক্তরা। এর পরে পুলিশ ওই পার্টি অফিস থেকে এবং পাশেই একটি নির্জন বাগানবাড়ি থেকে বিপুল সংখ্যক সরকারি ত্রিপল-সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এর পরেই সোমবার রাতে গ্রেপ্তার হন দীপঙ্কর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *