চিনকে রুখতে ভারত-আমেরিকার মহাসন্ধি! হলো ‘ক্রিটিক্যাল মিনারেলস’ চুক্তি
কী সুবিধা হবে এই চুক্তির ফলে?
বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির ফলে বিরল খনিজের সন্ধানে অর্থায়ন, এর সরবরাহ ব্যবস্থাকে স্থিতিস্থাপক করে তোলা, খনিজ প্রক্রিয়াকরণ প্রযুক্তি এবং বিরল খনিজ ব্যবস্থাপনা নিয়ে যৌথ ভাবে কাজ করবে ভারত ও আমেরিকা। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই চুক্তিকে নয়াদিল্লি ও ওয়াশিংটনের গভীর সম্পর্কের প্রতিচ্ছবি বলেছেন। তাঁর মতে, এটি খনিজ ও বিরল উপাদানের কার্যকর ব্যবস্থাপনায় সহায়ক হবে। অন্যদিকে, আমেরিকান বিদেশসচিব মার্কো রুবিও আমেরিকার কৌশলগত পরিকল্পনায় ভারতের গুরুত্বের কথা তুলে ধরে একে দ্বিপাক্ষিক সম্পর্কের এক বাস্তব উদাহরণ বলেছেন।