দেশত্যাগ ২.২২ লক্ষ কোটির লগ্নির, আকর্ষণ হারাচ্ছে ভারতের বাজার
পরিসংখ্যান বলছে, চলতি বছরে (২২ মে পর্যন্ত) বিদেশি বিনিয়োগকারীরা ২.২২ লক্ষ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। মার্চ এবং এপ্রিলে তাঁদের শেয়ার বিক্রির অঙ্ক ছিল যথাক্রমে ১,১৭,৭৭৫ কোটি এবং ৬০,৮৪৭ কোটি টাকা। মে মাসেও এই ট্রেন্ড-এ কোনও বদল দেখা যায়নি। মে-তে (শুক্রবার পর্যন্ত) তাঁদের ভারতীয় সংস্থাগুলির শেয়ার বিক্রির পরিমাণ ছিল ৩০,৩৭৪ কোটি টাকা। যা বাজারের প্রতি বিদেশি লগ্নিকারীদের আউটলুক নিয়ে ‘ইঙ্গিত’ স্পষ্ট করেছে।