চ্যাটজিপিটি ও ইউটিউবের সাহায্যে রকেট তৈরি, দিল্লিতে বিস্ফোরণের আগে কাশ্মীরের জঙ্গলে পরীক্ষাও! চাঞ্চল্যকর দাবি এনআইএ-র - 24 Ghanta Bangla News
Home

চ্যাটজিপিটি ও ইউটিউবের সাহায্যে রকেট তৈরি, দিল্লিতে বিস্ফোরণের আগে কাশ্মীরের জঙ্গলে পরীক্ষাও! চাঞ্চল্যকর দাবি এনআইএ-র

Spread the love

এই সময়: কী ভাবে রকেট তৈরি করা যেতে পারে এবং তাতে কী ভাবে বিস্ফোরক বোঝাই করে বিস্ফোরণ ঘটানো যায়, তা শিখতে এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি এবং ইউটিউবের সাহায্য নিয়েছিল ‘ডক্টর্স মডিউল’। শুধু তা-ই নয়, কাশ্মীরের অনন্তনাগের কাজ়িগুন্দের জঙ্গলে ইম্প্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস (আইডি) এবং রকেট নিয়ে এক প্রস্ত এক্সপেরিমেন্টও করা হয়েছিল বলে জেনেছেন তদন্তকারীরা। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দিল্লি বিস্ফোরণ নিয়ে যে চার্জশিট জমা দিয়েছে, তাতে জসির বিলাল ওয়ানি নামে এক ধৃতের নাম রয়েছে। গোয়েন্দা সূত্রের খবর, জসিরের নেতৃত্বেই এই পুরো কর্মকাণ্ড হয়েছে। সূত্রের খবর, চার্জশিটে এনআইএ উল্লেখ করেছে, ‘যে পর্যায়ের এক্সপেরিমেন্ট হয়েছিল, তা ল্যাবরেটরি পর্যায়ের সমতুল্য।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *