‘ওয়েট্রেস’-এর বেশে ইলন মাস্কের উপরে নজরদারি চিনা সেনাকর্তার? ভাইরাল পোস্ট ঘিরে তুঙ্গে চর্চা
‘ওয়েট্রেস’ না মেজর চেং চেং?
চিনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবি রিপোস্ট করে জেনিফার জেং দাবি করেছেন, লাল রঙের চিনা পোশাক পরা ওই পরিবেশকারী আসলে লাল ফৌজের কর্তা, মেজর চেং চেং। চিন বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই মহিলা সামরিক কর্তা চিনের এলিট ব্যাটালিয়নের কম্যান্ডার। সামরিক বাহিনীর প্রোটোকল ম্যানুয়াল তৈরিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
চিনা ব্লগারের আরও চাঞ্চল্যকর দাবি, তিনি ওই পোশাকের নীচে সম্ভবত কোনও অস্ত্র লুকনো ছিল। তবে আন্তর্জাতিক মহলের একাংশের মতে, এই ধরনের দাবি চিনের বিরুদ্ধে আমেরিকার মনস্তাত্ত্বিক লড়াইয়ের অংশও হতে পারে। বেজিং অবশ্য এই নির্দিষ্ট অভিযোগের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।