Kakali Ghosh Dastidar: ফেসবুকে অভিমান, নিরাপত্তা বৃদ্ধি, এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন কাকলি | TMC MP Kakali Ghosh Dastidar resigns from party post, after controversy - 24 Ghanta Bangla News
Home

Kakali Ghosh Dastidar: ফেসবুকে অভিমান, নিরাপত্তা বৃদ্ধি, এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন কাকলি | TMC MP Kakali Ghosh Dastidar resigns from party post, after controversy

Spread the love

কলকাতা: ‘গত ৫-৭ বছরে দলে যে বৈভব তৈরি হয়েছে, তার সঙ্গে আমি অভ্যস্ত নই।’ এবার আর সোশ্যাল মিডিয়ায় নয়, সরাসরি সাংবাদিক বৈঠক করে এ কথা বললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সহযোদ্ধা কাকলিকে নিয়ে সাম্প্রতিক কিছু ঘটনায় জল্পনা তৈরি হয়। আর এবার পদত্যাগের কথা জানিয়ে দিলেন তিনি।

পদত্যাগের সিদ্ধান্ত কাকলির

লোকসভার মুখ্য সচেতক পদ থেকে তাঁকে আগেই সরানো হয়েছে। তারপরই ফেসবুকে ‘অভিমানী’ পোস্ট করেছিলেন তিনি। লিখেছিলেন, চার দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। এরপর কাকলির বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বেড়ে যাওয়ায় জল্পনা বাড়ে। এরই মধ্যে রবিবার সাংবাদিক বৈঠক করলেন কাকলি। জানালেন, উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি পদে ইস্তফা দিচ্ছেন তিনি।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *