হায়দরাবাদের ব্যাটিং ঝড়ে হার RCB-র, ৫৫ রানে দাপুটে জয় SRH - 24 Ghanta Bangla News
Home

হায়দরাবাদের ব্যাটিং ঝড়ে হার RCB-র, ৫৫ রানে দাপুটে জয় SRH

Spread the love




srh-beat-rcb-by-55-runs-ipl-2026-hyderabad-win

Kolkata, May 22: আইপিএল ২০২৬-এর ৬৭তম ম্যাচে মুখোমুখি হয়েছিল প্লে-অফে পৌঁছানো দুই দল – বেঙ্গালুরু, হায়দরাবাদ। ঘরের মাঠে এই ম্যাচটি ৫৫ রানে জিতেছে কমলা শিবির। এর সঙ্গে হায়দরাবাদের স্কোর হল ১৮। কিন্তু নেট রান রেটের কারণে তারা গুজরাতের পরেই রয়েছে।

– Advertisement –

এদিন ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। শুরুতে ব্যাট করে তারা ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান তোলে। এদিন শুরু থেকেই ব্যাটিংয়ে ঝড় তোলেন অভিষেক শর্মারা। ২২ বলে ৫৬ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন এই ওপেনার।

এই আড়াইশ’র উপর রানের ভিত্তি গড়েছেন ঈশান কিষান। ৮টি চার ও ৩টি ছক্কা সহ ৪৬ বলে ৭৯ রানের একটি আগ্রাসী ব্যাটিং করেন। এটিই আজকের সর্বোচ্চ স্কোর। হেনরিক ক্লাসেনও ২৪ বলে ৫১ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন। এছাড়া অবদান রাখেন নীতীশ কুমার রেড্ডি (২৯), ট্রাভিস হেড (২৬)।

জবাবে রান তাড়া করতে নেমে প্রথম থেকেই হিমশিম খায় টেবিল শীর্ষে থাকা বেঙ্গালুরু। ২০০ রানে আরসিবির ইনিংস থেমে যায়। শুরুতে ভেঙ্কটেশ আয়ার আক্রমণাত্মক রূপ নিলেও তিনি ৪৪ রানেই সাজঘরে ফিরে যান। বিরাট কোহলিও দাপট দেখানোর আগেই মাত্র ১৫ রান করে আউট হন। দলের হয়ে সর্বোচ্চ রান করেন রজত পাতিদার (৫৬)। এছাড়া অবদান রাখেন ক্রুনাল পান্ডিয়া (৪১), টিম ডেভিড (১৫)।

বোলিংয়ে উভয় দলই ৪টি করে উইকেট শিকার করেছে। বেঙ্গালুরুর হয়ে ২টি উইকেট নেন রাসিক সালাম এবং ১টি করে আউট করেন সুয়াশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া। অন্যদিকে হায়দরাবাদের হয়ে ২টি উইকেট নেন ঈশান মালিঙ্গা এবং ১টি করে উইকেট ঝুলিতে ভরেছেন সাকিব হুসেন, ট্রাভিস হেড।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *