স্ত্রী চাইছেন ‘ওপেন ম্যারেজ’, স্বামী মানতে পারছেন না! সম্পর্ক ভাঙার আগে কোন বিষয়গুলি বোঝা জরুরি? - 24 Ghanta Bangla News
Home

স্ত্রী চাইছেন ‘ওপেন ম্যারেজ’, স্বামী মানতে পারছেন না! সম্পর্ক ভাঙার আগে কোন বিষয়গুলি বোঝা জরুরি?

Spread the love

বিশেষজ্ঞদের মতে, ওপেন রিলেশনশিপ তখনই কাজ করে, যখন—

  • দু’জনেই সমান ভাবে রাজি থাকেন

  • সম্পর্কের স্পষ্ট নিয়ম থাকে

  • মিথ্যা বা গোপনীয়তা থাকে না

  • মানসিক চাপ তৈরি হয় না

  • একে অন্যের প্রতি সম্মান ও শ্রদ্ধা বজায় থাকে

কিন্তু একজন রাজি আর অন্যজন ভিতর থেকে ভেঙে পড়ছেন—এমন পরিস্থিতি সম্পর্ককে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, ওপেন ম্যারেজে অনেক দম্পতি সুখী থাকলেও সেখানে ঈর্ষা, নিরাপত্তাহীনতা এবং মানসিক দ্বন্দ্ব খুব সাধারণ সমস্যা। অনেক সময় সেই চাপ সম্পর্ক ভাঙার কারণও হয়ে দাঁড়ায়।

দীর্ঘদিন ধরে সম্পর্কে সমস্যা থাকলে, মানসিক দূরত্ব তৈরি হলে কিংবা একে অন্যের প্রতি অনুভূতি কমে গেলে, মানুষ আর ওই সম্পর্কে থাকতে চায় না। আবার সমাজের নিয়ম এবং কিছু দায়দায়িত্বের জেরে এক ছাদের তলায় থেকে যেতে হয়। এমন পরিস্থিতিতেও অনেকে ওপেন রিলেশনশিপের দিকে ঝোঁকেন। সম্পর্কে সুখী না থাকার জেরেও অনেকে ওপেন ম্যারেজের দিকে পা বাড়ান।

এই ধরনের পরিস্থিতিতে কী করা জরুরি?

সম্পর্কে প্রত্যাশা থাকা অস্বাভাবিক নয়। কেউ ওপেন রিলেশন চান, কেউ চান না। দু’জনের ভাবনা আলাদা হলে, সেই বাস্তবতাকে মেনে নেওয়াও গুরুত্বপূর্ণ। চিৎকার, অপমান, নজরদারি বা জোর করে কাউকে বদলানোর চেষ্টা পরিস্থিতিকে আরও খারাপ করে দিতে পারে। তাই খোলাখুলি কথা বলা জরুরি। নিজের অনুভূতি পরিষ্কার ভাবে জানানো জরুরি। একই সঙ্গে অন্য মানুষের প্রেমে পড়াও কারও নিয়ন্ত্রণে নেই। কিন্তু বর্তমান সঙ্গীকে ঠকানোও উচিত নয়। তাই যে কোনও সম্পর্কে স্বচ্ছতা থাকা দরকার। যে সিদ্ধান্তই নেবেন, তা একে অন্যের জানা দরকার। একে অন্যের সঙ্গে কথা বলেই আগামী দিনে ঠিক কী করা উচিত, তা সিদ্ধান্ত নিন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *