নেতাজি কেবিনের চায়ের স্বাদে মুগ্ধ নির্মলা, পাঠালেন স্বীকৃতির চিঠিও - 24 Ghanta Bangla News
Home

নেতাজি কেবিনের চায়ের স্বাদে মুগ্ধ নির্মলা, পাঠালেন স্বীকৃতির চিঠিও

Spread the love

১৯৪৭–এ শিলিগুড়িতে নেতাজি কেবিন তৈরি হয়। প্রথম থেকে এই দোকানের চায়ের বিশেষ মনোমুগ্ধকর স্বাদ রয়েছে। কোন কোন চা বাগানের পাতা ব্লেন্ড করে সেই স্বাদ আনা হয়েছে, কর্তৃপক্ষ অবশ্য কখনও তা ফাঁস করেননি। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কলকাতার সংস্কৃতি জগতের মানুষ কেউই বাদ যাননি। সকলেই উচ্চ প্রশংসা করেছেন এই চায়ের। কিন্তু দেশের অর্থমন্ত্রীর বাড়িতে সেই চা কবে, কী করে পৌঁছল, সেটা কারও এত দিন জানাই ছিল না। এ দিন অর্থমন্ত্রীর প্রশংসাসূচক চিঠি পৌঁছনোর পরে সেটাই হয়ে গিয়েছে আলোচনার বিষয়। রহস্য অবশ্য ফাঁস করেছেন ওই কেবিনের বর্তমান মালিক প্রণবেন্দু বাগচির মেয়ে দেবলীনা। পেশায় আর্কিটেক্ট দেবলীনা দিল্লিতে নানা সরকারি কাজে জড়িত। সেই সূত্রে তাঁর সঙ্গে অর্থমন্ত্রীর পরিচয় হয়। উত্তরবঙ্গের চায়ের স্বাদ বোঝাতে তিনি দোকানের এই ব্লেন্ডিং চা পাতা পাঠিয়ে ছিলেন অর্থমন্ত্রী-সহ অনেককে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *