শাশুড়ির শেষকৃত্যের কাজে গ্রামে আসতেই বিপত্তি, মর্মান্তিক দুর্ঘটনা জামাইয়ের, মিলল দেহাংশ
জানা গিয়েছে, দীপকের শাশুড়ি উর্মিলা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তাঁর শেষকৃত্যের জন্য দীপক, স্ত্রী ও সন্তানকে নিয়ে গোন্ডার উমরি গ্রামে যান। বুধবার দুপুরে সরযূ নদীর তীরে দাহক্রিয়া চলাকালীন দীপক চিতা তৈরির কাজেও সাহায্য করেছিলেন। পরে শরীরে লেগে থাকা মাটি ও ছাই পরিষ্কার করতে নদীতে নামেন।