শেষ লিগ ম্যাচেও ধোনিকে নিয়ে সংশয়, চোটে ধাক্কা চেন্নাই শিবিরে - 24 Ghanta Bangla News
Home

শেষ লিগ ম্যাচেও ধোনিকে নিয়ে সংশয়, চোটে ধাক্কা চেন্নাই শিবিরে

Spread the love

গুজরাতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ধোনির খেলা নিয়ে অনিশ্চয়তা। প্লে-অফে উঠলে মাহিকে ফের দেখার আশা চেন্নাই সমর্থকদের।

Kolkata, May 21: আজ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা গুজরাত টাইটান্স-এর সঙ্গেই লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে সিএসকে। তার আগে ফের ধাক্কা খেল চেন্নাই শিবির। এই ম্যাচেও খলবেন না ধোনি, জানিয়েছেন স্বয়ং কোচ হাসি।

চলতি টুর্নামেন্টে এখনো পর্যন্ত একটি ম্যাচও খেলেননি মহেন্দ্র সিং ধোনি। অনুরাগীরা আশা করেছিলেন লিগ পর্বের শেষ ম্যাচে হয়তো দেখা মিলবে ভারতের ক্রিকেট মহাতারকার। কিন্তু চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসি জানিয়েছেন, বুড়ো আঙুলের চোটের কারণে তিনি আপাতত দলে নেই। চেন্নাই প্লে-অফে পৌঁছালে মাহি আবার দলে ফিরবেন।

ধোনিহীন সিএসকেও এবছর খুব একটা বেশি কিছু করতে পারেনি। গোটা মরসুম জুড়ে পুরোপুরি ছন্দহীন ছিল। আজ লিগ পর্বের শেষ ম্যাচ। আজ গুজরাতের বিরুদ্ধে জিতলেও অপেক্ষায় থাকতে হবে অন্য দলের খেলার দিকে। এমতাবস্থায় সমর্থকদের দলের থেকে একটাই আশা ছিল তা হল, ধোনিকে খেলতে দেখা। কিন্তু তা এখনো সম্ভব নয়।

এখনো অপেক্ষায় থাকতে হবে মাহি সমর্থকদের। আজকের ম্যাচে জিতলে প্লে-অফের আশা বাঁচবে। আর দল শেষ চারে উঠল ধোনিরও খেলার সম্ভাবনা থাকবে। আর যদি আজকের ম্যাচ কোনোক্রমে হেরে যায়, তবে ভক্তদের এ মরসুমে ধোনিকে মাঠে দেখা হবে না।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *