‘বিশ্বাস’ যাই হোক, গুরুত্ব সবাইকেই! আশ্বাস রুদ্রনীলের - 24 Ghanta Bangla News
Home

‘বিশ্বাস’ যাই হোক, গুরুত্ব সবাইকেই! আশ্বাস রুদ্রনীলের

Spread the love

এই সময়: টলিপাড়ায় হাওয়াবদল। নতুন সরকার আসার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী টলিউডকে দুর্নীতিমুক্ত রাখার গুরুদায়িত্ব দিয়েছেন রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী এবং হিরণ চট্টোপাধ্যায়— চার বিধায়কের কাঁধে। বুধবার সেই ‘শুদ্ধিকরণ’-এর প্রথম ধাপ দেখল টালিগঞ্জ।

দীর্ঘদিন ধরে প্রযোজক, টেকনিশিয়ান, পরিচালকদের মধ্যে নানা ভুল বোঝাবুঝির পর্ব চলছিল। আলোচনার মাধ্যমে সেই দ্বন্দ্ব মেটাতে বুধবার সন্ধেয় টেকনিশিয়ান স্টুডিয়োয় সব পক্ষের সঙ্গে বৈঠক করলেন রুদ্রনীল।

সেখানে যেমন ছিলেন প্রযোজক ফিরদৌসল হাসান, ইন্দ্রদীপ দাশগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সৌরভ দাসের মতো প্রথম সারির চেনা মুখ, তেমনই উপস্থিতি ছিল মেকআপ আর্টির্স্ট গিল্ডের সদস্যদেরও।

গত কয়েক বছরে টালিগঞ্জে সিনেমার বাইরে আলোচনা এবং বিতর্ক বেড়েছে সিনেমা-সিরিয়াল তৈরি নিয়ে। কখনও শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে, কখনও ব্যান করা হয়েছে শিল্পীকে।

গুপি শুটিং (ফেডারেশনের কর্তাদের থেকে গোপন করে পছন্দের টেকনিশিয়ান নিয়ে কাজ) থেকে ছবি রিলিজ়ে নিষেধাজ্ঞা— ঘটে গিয়েছে অনেক কিছুই। প্রতিবারই অভিযোগ উঠেছে ফেডারেশনের বিরুদ্ধে। অনেক অভিনেতা-সহ ভুক্তভোগী বিভিন্ন গিল্ডের সদস্যরাও। এ দিন সবার কথাই শুনেছেন রুদ্রনীল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *