বাড়িতে কত বড় Sphatik Shivling রাখা শুভ? জানুন puja rules ও astrology tips। Ei Samay - 24 Ghanta Bangla News
Home

বাড়িতে কত বড় Sphatik Shivling রাখা শুভ? জানুন puja rules ও astrology tips। Ei Samay

Spread the love

সনাতন ধর্মে শিবলিঙ্গকে ভগবান শিবের প্রতীক হিসেবে গণ্য করা হয়। বিশেষ করে শ্রাবণ মাসে ভগবান শিবের বিশেষ কৃপা লাভের জন্য শিবলিঙ্গের পুজো করার প্রচলন রয়েছে। প্রচলিত বিশ্বাস, নিয়ম মেনে শিবলিঙ্গের পুজো করলে জীবনের নানা বাধা-বিপত্তি ও দুঃখ-কষ্ট দূর হয়। অনেকেই শিবের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে বাড়িতেও শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। শাস্ত্রে স্ফটিক শিবলিঙ্গকে অত্যন্ত শক্তিশালী ও শুভ বলে মনে করা হয়। তবে বাড়িতে স্ফটিক শিবলিঙ্গ স্থাপনের ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম মেনে চলাও জরুরি।

বাড়ির কোন দিকে স্থাপন করবেন স্ফটিক শিবলিঙ্গ?

শাস্ত্র অনুযায়ী, বাড়ির ঈশান কোণ অর্থাৎ উত্তর-পূর্ব দিকে স্ফটিক শিবলিঙ্গ স্থাপন করা সবচেয়ে শুভ। এই দিককে অত্যন্ত পবিত্র ও ইতিবাচক শক্তির স্থান হিসেবে ধরা হয়। প্রচলিত বিশ্বাস, ঈশান কোণে স্ফটিক শিবলিঙ্গ স্থাপন করলে সংসারের নানা সমস্যা ও নেতিবাচক শক্তি দূর হয়, পরিবারে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।

স্ফটিক শিবলিঙ্গের আকার কেমন হওয়া উচিত?

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বাড়িতে ছোট আকারের শিবলিঙ্গ স্থাপন করাই শ্রেয়। সাধারণত ৪ থেকে ৬ ইঞ্চির স্ফটিক শিবলিঙ্গ বাড়ির জন্য শুভ বলে ধরা হয়। ঈশান কোণে সর্বাধিক ১২ ইঞ্চি পর্যন্ত শিবলিঙ্গ স্থাপন করা যেতে পারে। এর চেয়ে বড় শিবলিঙ্গ সাধারণত মন্দিরে প্রতিষ্ঠা করা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *