‘বাংলায় পশু হত্যা করা যাবে না, দিল্লির বিজেপি সরকার সেটাই বিপুলভাবে রফতানি করছে। এটা সম্পূর্ণ আইনের বিষয়। আদালতের বিষয়।’ পশু হত্যা সম্পর্কিত আইন সম্পর্কে এমনটাই বললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। পাশাপাশি হকার উচ্ছেদ নিয়েও তৃণমূল যে সরব হচ্ছে, সে কথা মনে করিয়ে দিলেন কুণাল ঘোষ।