কর্তাদের গরহাজিরায় মানুষের হয়রানি বাড়ছে
এ দিকে জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে সাধারণ মানুষের পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন কাজে এসে অনেককেই ফিরে যেতে হচ্ছে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘পরিষেবা পেতে মানুষের যাতে সমস্যা না হয়, তার জন্য প্রশাসনের আধিকারিকরা কাজ করছেন। কোথাও সমস্যা হলে তা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।’ কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষ বলেন, ‘কাউকে পঞ্চায়েত অফিসে যাওয়া থেকে বাধা দেওয়া হয়নি। মানুষের কাজে সমস্যা হোক, তা আমরা চাই না। কেউ যদি ভয়ে না আসেন, তার দায় বিজেপির নয়।’