মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ! জেলযাত্রার হুঁশিয়ারি - 24 Ghanta Bangla News
Home

মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ! জেলযাত্রার হুঁশিয়ারি

Spread the love

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর থেকেই রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। (Mamata Banerjee)একের পর এক অভিযোগ ও পাল্টা অভিযোগে শাসক ও বিরোধী শিবিরের সংঘাত নতুন মাত্রা …

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর থেকেই রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। (Mamata Banerjee)একের পর এক অভিযোগ ও পাল্টা অভিযোগে শাসক ও বিরোধী শিবিরের সংঘাত নতুন মাত্রা পাচ্ছে। এবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ তুললেন বর্তমান আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তাঁর অভিযোগ, আদিবাসী উন্নয়নের জন্য বরাদ্দ সরকারি তহবিলের টাকা ব্যবহার করা হয়েছিল ‘সবুজ সাথী’ প্রকল্পে সাইকেল বিতরণের কাজে।

এই অভিযোগ সামনে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চর্চা। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষুদিরাম টুডু বলেন, “আদিবাসী উন্নয়ন এবং সংখ্যালঘু উন্নয়ন এই দুই গুরুত্বপূর্ণ দফতর আগের সরকার নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। এখন দেখা যাচ্ছে, আদিবাসী উন্নয়নের টাকাই অন্য খাতে ব্যবহার করা হয়েছে।” মন্ত্রী আরও দাবি করেন, “ভাবতেই অবাক লাগে যে আদিবাসী উন্নয়নের জন্য বরাদ্দ টাকা দিয়ে গোটা রাজ্যে সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ করা হয়েছে।” তাঁর বক্তব্য অনুযায়ী, এই প্রকল্পের সুবিধা সাধারণভাবে বহু ছাত্রছাত্রী পেলেও, সেই অর্থের উৎস নিয়ে এখন প্রশ্ন উঠছে।

আরও দেখুনঃ আরও ৫০০০ ইলেক্ট্রিক বাস কেনার বড় ঘোষণা দিলীপের

উল্লেখ্য, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছিল ‘সবুজ সাথী’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় নবম শ্রেণিতে ওঠা ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়া হত। বহু গ্রামীণ এলাকার পড়ুয়ারা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন বলে দাবি করত তৎকালীন সরকার। শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে এবং যাতায়াত সহজ করতেই এই প্রকল্প চালু করা হয়েছিল।

তবে নতুন বিজেপি সরকারের অভিযোগ, প্রকল্পের অর্থ বরাদ্দে অনিয়ম হয়েছে এবং আদিবাসী উন্নয়নের জন্য নির্দিষ্ট তহবিল অন্য খাতে ব্যবহার করা হয়েছে। ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই আধিকারিকদের পুরো বিষয়টির তদন্ত করার নির্দেশ দিয়েছেন। তাঁর প্রশ্ন, “আদিবাসী উন্নয়নের জন্য নির্দিষ্ট টাকা কেন সর্বসাধারণের প্রকল্পে ব্যবহার করা হবে?”

এখানেই থেমে থাকেননি তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরাসরি নিশানা করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী। তাঁর বক্তব্য, “তদন্তে যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেও ছাড় পাওয়া যাবে না। কেউ আইনের ঊর্ধ্বে নয়।” মন্ত্রী আরও বলেন, “যত বড় অফিসারই হোন না কেন, আইএএস, আইপিএস বা অন্য কেউ যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে শাস্তি পেতেই হবে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের তরফে এখনও এই অভিযোগ নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া সামনে না এলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, আগামী দিনে এই ইস্যু বড় রাজনৈতিক সংঘর্ষের রূপ নিতে পারে। কারণ ‘সবুজ সাথী’ ছিল আগের সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্পগুলির একটি।

রাজনৈতিক মহলের একাংশের মতে , সরকারি প্রকল্পের অর্থ বরাদ্দ এবং তার ব্যবহার নিয়ে তদন্ত হলে প্রশাসনিক স্তরেও বড় প্রভাব পড়তে পারে। একই সঙ্গে এই অভিযোগ রাজনৈতিকভাবেও অত্যন্ত স্পর্শকাতর, কারণ এটি সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তাঁর সরকারের ভাবমূর্তির সঙ্গে জড়িয়ে রয়েছে।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *