নেইমারই তুরুপের তাস? নতুন ভূমিকায় খেলানোর ঘোষণা আন্সেলোত্তির - 24 Ghanta Bangla News
Home

নেইমারই তুরুপের তাস? নতুন ভূমিকায় খেলানোর ঘোষণা আন্সেলোত্তির

Spread the love

ব্রাজ়িলের রিও ডি জেনিরোতে দল ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্সেলোত্তি বলেন, নেইমার আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। এই বিশ্বকাপেও সে বড় ভূমিকা নিতে পারে। কিন্তু দলে থাকা বাকি ২৫ জনের মতো একই নিয়ম তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সে প্রথম একাদশে খেলতে পারে, আবার বেঞ্চেও শুরু করতে পারে।

নতুন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

আন্সেলোত্তির মতে, সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে খেলতে নেমে ধীরে ধীরে নিজের পুরনো ছন্দে ফিরছেন নেইমার। সেই কারণেই বিশ্বকাপে তাঁকে একটু ভিন্ন ভূমিকায় ব্যবহার করার পরিকল্পনা করছেন ব্রাজ়িল কোচ। ইঙ্গিত মিলেছে, এবার তাঁকে আক্রমণভাগের একেবারে সামনে নয়, বরং মাঝমাঠের কাছাকাছি ‘সেন্ট্রাল অ্যাটাকিং’ পজিশনে খেলানো হতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *