১০০০ পয়েন্ট ঘুরে পজ়িটিভে সেনসেক্স, কোন স্টকের জোরে কামব্যাক?
সেনসেক্সে লিস্টেড স্টকগুলির মধ্যে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে ইনফোসিস, টিসিএস, টেক মাহিন্দ্রা-এর মতো আইটি সংস্থার স্টকে। এ ছাড়াও ভারতী এয়ারটেল, বাজাজ ফিনসার্ভ, বাজাজ ফিনান্স, সান ফার্মার শেয়ার দরও উল্লেখযোগ্য বেড়েছে।
অন্য দিকে সেনসেক্সের স্টকগুলির মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট কমেছে টাটা স্টিল, পাওয়ার গ্রিড, এসবিআই, এনটিপিসি, মারুতি সুজ়ুকি এবং ট্রেন্ট-এর।