স্মার্টফোনে ফেস লক ব্যবহার করছেন? সাবধান, হতে পারে বড় বিপদ…
অনেক ব্যাঙ্কিং অ্যাপ সবসময় ফেস আনলক আইডি সমর্থন করে না। পেমেন্ট অ্যাপ নিরাপদ রাখতে অবশ্যই এমন কোনও ফেস লক আইডি ব্যবহার করুন, যা বেশি নিরাপদ। এক্ষেত্রে ফেস লক ব্যবহার না করে ফিঙ্গার প্রিন্ট লক বা ম্যানুয়াল পাসওয়ার্ড ব্যবহার করা অনেক বেশি নিরাপদ।
দেখতে খুব মিল থাকা ব্যক্তিদের ক্ষেত্রে অনেক সময় স্মার্টফোনের লক সেন্সর সঠিক ভাবে চিনতে পারে না। এর জেরেও ভুল ব্যক্তি আপনার ফোন আনলক করতে পারে। এছাড়াও কম আলোতে ছবি, মুখে মাস্ক, সানগ্লাস পড়া ছবিও অনেক সময় স্মার্টফোন শনাক্ত করতে পারে না।