‘শেষ T20 খেলব চেন্নাইয়ে’, চিপকের বাতাসে বিদায়ের সুর, ধোনির কি আজই শেষ ম্যাচ?
তাই ধোনির প্রত্যাবর্তন নিয়ে চেন্নাই সতর্ক ছিল, সেটাই স্বাভাবিক। শুধু ব্যাটিং করলেই হতো না, পুরো টি-টোয়েন্টি ম্যাচের চাপ নেওয়ার মতো শারীরিক অবস্থায় ধোনিকে ফিরিয়ে আনতেই অপেক্ষা করছিল দল।
SRH ম্যাচ ঘিরে কেন নতুন করে আলোচনা শুরু?
নতুন করে ধোনিকে নিয়ে আলোচনা শুরু হয়েছে রবিচন্দ্রন অশ্বিনের একটি মন্তব্যের পর। নিজের ইউটিউব চ্যানেলে চেন্নাই বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে অশ্বিন বলেন, তাঁর মনে হচ্ছে চেন্নাইয়ে ধোনির খেলার বড় সম্ভাবনা রয়েছে। অশ্বিন দাবি, ‘আমার মনে হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ধোনির খেলার বড় সম্ভাবনা আছে। দেখা যাক কী হয়। যতটা শুনেছি, গত দুই-তিন ম্যাচ ধরেই ও মাঠে নামার জন্য তৈরি ছিল।’
অশ্বিনের এই মন্তব্যের পর পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ ধোনি যদি ম্যাচ খেলার মতো অবস্থায় না থাকতেন, তা হলে এত আলোচনা হয়তো শুধু আবেগের জায়গাতেই আটকে থাকত। কিন্তু অশ্বিনের কথায় মনে হচ্ছে, এখন বিষয়টি ফিটনেস, ঝুঁকি নেওয়া এবং দলের পরিকল্পনার উপর নির্ভর করছে।
ধোনির পুরনো কথা আবার সামনে
২০২১ সালের নভেম্বরে চেন্নাইয়ে IPL জয়ের উদ্যাপনের সময় ধোনি বলেছিলেন, তিনি চান তাঁর শেষ টি-টোয়েন্টি ম্যাচ চেন্নাইয়েই হোক। ধোনি বলেছিলেন, ‘আমি সব সময় পরিকল্পনা করে ক্রিকেট খেলেছি। শেষ ম্যাচ খেলেছিলাম রাঁচিতে। এক দিনের ক্রিকেটেও শেষ ঘরের ম্যাচ ছিল রাঁচিতে। তাই আশা করি, আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ চেন্নাইয়ে হবে। সেটা আগামী বছর হোক বা পাঁচ বছর পরে, এখনই বলা কঠিন।’