ত্বকের মতো চুলেরও চাই সানস্ক্রিন! কেন চুলে SPF দেওয়া জরুরি জানুন
চুলে রোদ লাগলে কী ক্ষতি হয়?
১. কেরাটিন নষ্ট হওয়া: চুল ‘কেরাটিন’ নামক প্রোটিন দিয়ে তৈরি। UV রশ্মি এই প্রোটিনের বন্ডকে দুর্বল করে দেয়। ফলে চুল তার ইলাস্টিসিটি বা নমনীয়তা হারায় এবং সহজেই ভেঙে বা ঝরে যায়।
২. চুলের প্রাকৃতিক আর্দ্রতা লোপ: রোদের তাপে চুলের ভিতরের প্রাকৃতিক তেল এবং আর্দ্রতা শুকিয়ে যায়। ফলে চুল দেখতে খড়ের মতো রুক্ষ ও শুষ্ক (Frizzy) লাগে।
৩. রং চটে যাওয়া: সূর্যের আলো চুলের প্রাকৃতিক মেলানিন কিংবা চুলের রং নষ্ট করে দেয়। ফলে চুল তার স্বাভাবিক ঔজ্জ্বল্য হারিয়ে তামাটে বা বিবর্ণ দেখাতে শুরু করে।