Topsia Road Accident: অফিস আসার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা! নতুন অ্যাপ বাসের ধাক্কায় মৃত ১, আহত ৪ | Fatal Road Accident Near Topsia Crossing Leaves One Dead, Four Injured - 24 Ghanta Bangla News
Home

Topsia Road Accident: অফিস আসার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা! নতুন অ্যাপ বাসের ধাক্কায় মৃত ১, আহত ৪ | Fatal Road Accident Near Topsia Crossing Leaves One Dead, Four Injured

Spread the love

অ্যাপ বাসের ধাক্কায় মৃত্যুImage Credit: TV9 Bangla

কলকাতা: ব্যস্ত সময়ে ভয়ঙ্কর দুর্ঘটনা। অ্যাপ বাসের ধাক্কায় মৃত ১, আহত আরও ৪ জন। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে তপসিয়া মোড়ে। চার নম্বর ব্রিজের দিক থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার পথে তপসিয়া মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, চার নম্বর ব্রিজের দিক থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল একটি অ্যাপ বাস। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাসের গতিবেগ স্বাভাবিকের থেকে বেশি ছিল। তপসিয়া মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে এক পথচারীকে এবং পরে অপর একটি বাইকে সজোরে ধাক্কা মারে। বাইকটিতে দু’জন  ছিলেন। বাইক থেকে ছিটকে অনেকটা দূরে পড়েন দুজনেই। পথচারীও মারাত্মক আহত হন।

স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে আহতদের উদ্ধার করেন, পরে পুলিশ গিয়ে পাঁচ জনকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি চারজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। পুলিশ ঘাতক বাসটিকে বাজেয়াপ্ত করেছে এবং সায়েন্স সিটিগামী রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *