BJP-TMC Clash: ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে BJP কর্মীকে বেধড়ক মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে | BJP Worker allegedly beaten by TMC workers in Bishnupur Bankura - 24 Ghanta Bangla News
Home

BJP-TMC Clash: ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে BJP কর্মীকে বেধড়ক মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে | BJP Worker allegedly beaten by TMC workers in Bishnupur Bankura

Spread the love

বিজয় মিছিল থেকে ফাঁকা জায়গায় ডেকে নিয়ে গিয়ে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার সুভাষ পল্লী এলাকায়। ঘটনার পর আহত বিজেপি কর্মীকে নিয়ে বিষ্ণুপুর থানায় হাজির হন বিষ্ণুপুরের নব নির্বাচিত বিধায়ক শুক্লা চট্টোপাধ্যায়। থানা থেকেই তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দেন তিনি। জানা গিয়েছে, বাঁকুড়ার বিষ্ণুপুর থানার সুভাষ পল্লী এলাকায় গতকাল সন্ধ্যার মুখে বিজয় মিছিলের আয়োজন করেন স্থানীয় বিজেপি কর্মীরা। সেই মিছিলে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক শুক্লা চট্টোপাধ্যায়। মিছিল শেষে বিধায়ক এলাকা থেকে চলে যেতেই ওই বিজেপি কর্মীকে ফাঁকা জায়গায় ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পরে ওই আহত বিজেপি কর্মীকে উদ্ধার করে বিষ্ণুপুরে নিয়ে যান স্থানীয় বিজেপি কর্মীরা। বিষয়টি নিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *