বিশ্বকাপেও লাল দাগ, মেজাজ হারিয়ে ‘হিটলিস্টে’ দুই তারকা
ফুটবল মাঠে প্লেয়াররা লাল বা হলুদ কার্ড দেখবেন এটাই স্বাভাবিক। যত হাইভোল্টেজ ম্যাচ, ততই এই কার্ডের সংখ্যাগুলো বাড়ে। তবে সারা বছর প্লেয়াররা যতই কার্ড দেখুন না কেন, বিশ্বকাপে যেন কার্ড দেখতে না হয়, এটাই চান তাঁরা। একে তো ৪ বছর পরপর বিশ্বকাপ তার পাশাপাশি একবার সুযোগ পাওয়াটা ভাগ্যের ব্যাপারে। এই পরিস্থিতিতে যতই মারকুটে প্লেয়ার হোন না কেন তিনি চাইবেন না কার্ড দেখতে। কিন্তু ফুটবল বিশ্বে মাত্র দু’জন প্লেয়ার আছে যারা দুটো বিশ্বকাপে শুধু কার্ড দেখেননি, একবারে লাল কার্ড দেখে মাঠের বাইরে বেরিয়ে গিয়েছেন। তাঁরা হলেন জ়িনেদিন জ়িদান ও রিগোবার্ট সং।