‘বান্ধবী’ দিশাই ‘জীবনসঙ্গী’ হয়ে উঠেছে মৌনীর?
ইস্কনের মন্দিরের সিঁড়িতে বসে দু’জন। চোখে চোখ, গলায় মালা। মৌনীর পরনে শাড়ি, খোলা চুল। সালোয়ার পরে দিশা। একগাল হেসে একে অন্যের দিকে তাকিয়ে। সত্যিই কি ‘মালাবদল’ হলো তাঁদের? সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ছবিটি শেয়ার করে দিশার উদ্দেশে মৌনী লিখেছেন, ‘জীবনের একটা অধ্যায় শেষ। সারাজীবনের সঙ্গী খুঁজে পেলাম। আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে। এ বার একসঙ্গে থাকা শুরু করব।’