টোটোয় তোলাবাজি, গ্রেপ্তার তৃণমূল নেতা - 24 Ghanta Bangla News
Home

টোটোয় তোলাবাজি, গ্রেপ্তার তৃণমূল নেতা

Spread the love

কালিয়াচক চৌরঙ্গি এলাকার টোটো স্ট্যান্ডের চালকদের অভিযোগ, তৃণমূলের নাম ভাঙিয়ে প্রতিদিন টোটো পিছু কারও কাছে ২৫ টাকা আবার কারও কাছ থেকে ২০ টাকা করে তোলা আদায় করা হতো। এই স্ট্যান্ডে শতাধিক টোটো রয়েছে। টাকা না দিলে যাত্রী তুলতে দেওয়া হতো না। এই ঘটনায় সাদ্দাম সরাসরি যুক্ত। তিনি নিজেকে তৃণমূলের শ্রমিক সংগঠনের স্থানীয় নেতা হিসেবে পরিচয় দিতেন। তাঁর বিরুদ্ধে এর আগে নানা অভিযোগ আনা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। সরকার পরিবর্তন হতেই এ দিন সাদ্দামকে গ্রেপ্তার করল পুলিশ। এই ঘটনায় তৃণমূলের তোলাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন, ‘তৃণমূল রাজ্যে ক্ষমতায় নেই তবু ওদের ঔদ্ধত্য কমেনি। বেকার যুবকরা টোটো চালিয়ে রোজগার করেন। তাঁদের কাছ থেকে জোর করে এরকম ভাবে তোলা আদায় কোনও ভাবেই বরদাস্ত করা যাবে না।’ তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘তৃণমূলের নাম ভাঙিয়ে কে, কোথায় তোলাবাজি করছে, সেটা বলতে পারব না। তবে এই ধরনের ঘটনাকে দল কখনও বরদাস্ত করে না।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *