শুধুই ক্রিকেটের লড়াই নয়, যেন জীবনের খেলা, ইডেনও আজ চ্যালেঞ্জ শুবমানের
আজ, শনিবার গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে তাই শুবমানের কাছে শুধু কেকেআর নয়, হয়তো ইডেনের কাছেও নতুন করে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ। ছেলের বিশেষ দিনে পাশে থাকতে এ দিন প্র্যাক্টিস–পর্ব থেকেই ইডেনে হাজির বাবা লখবিন্দর গিল। যিনি আবার ছেলের প্রথম কোচও। গ্যালারির লোয়ার টিয়ারে বলে মনোযোগী চোখ দুটো তাঁর আটকে ছিল ছেলের দিকে। সে দিকে তাকিয়েই বললেন, ‘শুভি যখন কেকেআরে খেলত, তখন ওই বি ব্লকের বক্সে বসে ইডেনে খেলা দেখেছি। সুইপ শট খেলতে গিয়ে ও ঘাড়ে চোট পেল। মাঠ থেকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। খুব দুশ্চিন্তায় কেটেছে সেই সময়ে।’ ইডেনে যেন সুসময় দেখার অপেক্ষায় সিনিয়র গিলও।