মুখ্যমন্ত্রীর উপরে প্রাণঘাতী হামলার হুমকি-মেল, গ্রেপ্তার গার্ডেনরিচের যুবক - 24 Ghanta Bangla News
Home

মুখ্যমন্ত্রীর উপরে প্রাণঘাতী হামলার হুমকি-মেল, গ্রেপ্তার গার্ডেনরিচের যুবক

Spread the love

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে আত্মঘাতী হামলার পরিকল্পনা করে হুমকি-মেল করার অভিযোগ। কলকাতার গার্ডেনরিচ থেকে শুক্রবার রাতে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশের সাইবার সেল ও এসটিএফ-এর যৌথ তদন্তের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার ভি সলোমন নিশা কুমার জানিয়েছেন, ১৪ মে ভবানীপুর থানায় সকাল ১০.১৫ মিনিটে একটি হুমকি-মেল আসে। এক মহিলার নাম ব্যবহার করে ওই হুমকি ই-মেলটি পাঠানো হয়েছিল। হুমকি-মেলে জানানো হয়েছিল, জঙ্গি সংগঠন আল-কায়দার সাহায্য নিয়ে মুখ্যমন্ত্রীর উপরে আত্মঘাতী বোমা হামলা হবে। এই মেল পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ।

ওই ঘটনায় নাম উঠে আসে হাসনাইন ইকবালের (২৭)। গার্ডেনরিচ-এর গোলাম আব্বাস লেনের বাসিন্দা তিনি। তদন্তে জানা গিয়েছে, হাসনাইন ই-মেল করেন। পরে তাকে পুলিশি হেফাজতে নিয়ে জেরা করা হয়। তিনি জানান, যে মহিলার নামে ব্যবহার করে মেল করা হয়, সেই মহিলা তাঁর পূর্ব পরিচিত। পুলিশ মনে করছে, ওই মহিলা এবং তাঁর পরিবারকে সমস্যায় ফেলার জন্য এই কাজ সে করেছেন।

পুলিশ তদন্ত করে দেখেছে, এর আগে ওই যুবক নির্বাচন কমিশন, ভারত সরকারের বিভিন্ন দপ্তর-সহ বিভিন্ন জায়গায় মেল করতেন। পুলিশ জানিয়েছে, ধৃত হাসনীন আইপি অ্যাড্রেস তৈরি-সহ নানা আইটি সংক্রান্ত কাজে পটু। সেই বুদ্ধি কাজে লাগিয়েই এই ধরনের কাজ করতেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *