আজ রাতে ফলহারিণী কালীপুজো, কোন ফল নিবেদন করলে পাবেন দেবীর কৃপা? - 24 Ghanta Bangla News
Home

আজ রাতে ফলহারিণী কালীপুজো, কোন ফল নিবেদন করলে পাবেন দেবীর কৃপা?

Spread the love

ফলহারিণী কালীপুজোয় দেবীকে তুষ্ট করার উপায়

এই তিথিতে মরশুমি ফল নিবেদন করে মা কালীর পুজো করা হয়ে থাকে৷ এই তিথিতে মা কালীর চরণে বিজোড় সংখ্যায় ফল নিবেদন করতে হয়। ফলহারিণী অমাবস্যায় যে ফল নিবেদন করা সবচেয়ে শুভ, তা হল আম, জাম ও লিচু৷ এই তিনটি ফলের যে কোনও একটি পেলেন তুষ্ট হন কালী। তবে এই দিনে আপনি দেবীকে যে ফল নিবেদন করবেন, আগামী এক বছর আর তা খাওয়া যাবে না। আম, জাম বা লিচুর মধ্যে কোনও ফল নিবেদন করতে না পারলে আপেল বা পেয়ারা দিয়েও পুজো দিতে পারেন।

পুজো হয়ে গেলে উৎসর্গ করা ফলটা বাড়িতে এনে রেখে দিন। পরে ফলটা পচে গেলে জলে ভাসিয়ে দিন। এক বছর পর ফলহারিণী অমাবস্যায় মায়ের কাছে আবার সেই ফল অর্পণ করে পুজো দিন। পুজোর পর ফলটি নিয়ে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দিন। এরপর আপনি আবার সেই ফল স্বাভাবিক ভাবে খেতে পারেন।

ফলহারিণী কালীপুজোয় দেবীকে কোনও ফল উৎসর্গ না করে বিজোড় সংখ্যায় কোনও মরশুমি ফল দিয়েও পুজো দিতে পারেন।

ফলহারিণী অমাবস্যায় মৌনব্রত পালন করা শুভ। পাশাপাশি এ দিন দরিদ্রদের সাধ্যমতো দান করুন। অমাবস্যার সন্ধেয় অশ্বত্থ গাছের গোড়ায় গঙ্গাজলে কাঁচা দুধ ও কালো তিল মিশিয়ে ঢাললে শুভ ফল পাওয়া যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *